ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

শেরপুরে নিখোঁজের পর পুকুর থেকে কৃষকের লাশ উদ্ধার

শেরপুরের শ্রীবরদীতে নিখোঁজের ছয় ঘন্টা পর পুকুর থেকে এক কৃষককে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩ জুলাই) দুপুরে উপজেলার রানীশিমুল ইউনিয়নের শিমুলকুচি গ্রামের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত শ্রী সুনাতন চন্দ্র বর্মণ ওরফে সাধু (৩২)। তিনি ওই গ্রামের শ্রী সইলেন্দ্র চন্দ্র বর্মণের ছেলে।


নিহতের পরিবারে বরাতে পুলিশ জানায়, সাধু দীর্ঘদিন যাবত মৃগী রোগে ভোগছিলেন। সোমবার ভোর রাতে সে ঘুম থেকে ওঠে বাইরে বের হন। সকালে পরিবারের সদস্যরা সাধুকে ডাকার জন্য ঘরে গিয়ে তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু থাকে। এক পর্যায়ে বাড়ির পাশে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে।


শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বিকেলে সাংবাদিকদের বলেন, এ ব্যাপারে শ্রীবরদী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page

↑